আট বছর আগে কথা,,,,
আমার কন্যা শেফা
প্লে- তে পড়ে এবং পুত্র তানজীম ৪র্থ শ্রেণিতে পড়ে। দুজনের স্কুল পাশাপাশি। মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তাদের নিজ নিজ স্কুলে অংশগ্রহণ করলো। ছোট্ট শেফা প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অর্থাৎ সমগ্র স্কুলের মধ্যে চিত্রাঙ্কনে প্রথম হলো। প্রথম পুরস্কার হিসাবে পেলো বেশ মোটাসোটা একখানা বই। তবে বইটি অষ্টম /নবম ক্লাসের বড় বাচ্চাদের উপযোগী। শেফা তখনও রিডিং পড়া শেখে নাই। বইটির অক্ষরও অনেক ছোট। তাতে কি!!! ঐ মোটাসোটা বড়দের বই হাতে নিয়ে সে বিরাট খুশি। খুশিতে আর গর্বে সেতো গটমট করতে লাগলো। স্কুলের ম্যামদের সাথে গাদা গাদা ছবি তুললো নেচেনেচে, ম্যামদের কোলে উঠে। তখন তার ভাবই আলাদা।
ছবিটবি তোলা শেষ হলে শেফা নিজের প্রথম পুরস্কারের বই ও সার্টিফিকেট নিয়ে ভাইয়ের স্কুলে গেলো ভাইকে দেখাতে। স্কুল থেকে তানজীম বাইরে এলেই চিৎকার করে বললো, " আমি ফাস্ট হয়েছি, এই দেখো কত্ত মোটা একটা বই পেয়েছি, তুমি কি হয়েছো ভাইয়া? " তানজীম জানালো সে সেকেন্ড হয়েছে। শেফা নিজের পুরস্কার দেখাবার জন্য এবং ভাইয়ের পুরস্কার দেখবার জন্য দৌড়ে ভাইয়ের কাছে গেলো,,,,
যেয়ে দেখে সেকেন্ড পুরস্কার হিসাবে তার ভাই খুব সুন্দর বিরাট একটা রঙের বাক্স পেয়েছে। কিছুক্ষন রঙের বাক্সটার দিকে চুপচাপ তাকিয়ে থাকলো,,,
তারপর নিজের হাতের পুরস্কার পাওয়া অতি ভালোবাসার মোটা বইটি দূরে ধুলার মধ্যে ছুড়ে ফেলে দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া ৪র্থ শ্রেণিতে পড়ে, ভাইয়া বড়, ভাইয়া সেকেন্ড হয়েছে,, তাও ওকে ওর স্কুল থেকে রঙের বাক্স দিয়েছে। আর আমি ছোট্ট একটা বাচ্চা, আমি ফাস্ট হয়েছি তাও আমাকে বই দিয়েছে। এত্তো ছোট্ট বাচ্চাকে কেউ বড়দের বই দেয়,,,ভ্যা,,,,ভ্যা,,,,,, করে কাঁদতেই থাকলো,,,,
সাথে ননস্টপ ঝগড়া করতে লাগলো।
পরিস্থিতি দেখে ভয় পেয়ে তানজীম তাড়াতাড়ি নিজের পুরস্কার পাওয়া রঙের বাক্স ছোট বোনকে দিয়ে দিল। কিন্তু আমার কন্যার কান্না আর ঝগড়াতো থামে না। সে কেন সেই রঙের বাক্স নেবে,,,,,রঙ কি সে পেয়েছে,,,,, সে ছোট,,,,,তবে এতোও ছোট নয় যে- অন্যের পুরস্কার নিজে নিয়ে নিবে,,,,,
আরেব্বাস!!! সে কি কান্না আর ঝগড়া!!!
যদিও বুঝতে পারছিলাম না কে তার প্রতিপক্ষ,,,,, কার সাথে ঝগড়া করছে,,,,,
সেই আমার ছোট্ট ঝগড়াটি বেগম এখন অনেক বড় হয়েছে। অনেক বুঝদার। আজ তার ১২ বছর শেষ হলো। জন্মদিনে কি রান্না হবে নিজেই তার রেসিপি ঠিক করছে,,,,, ঘর গোছাচ্ছে,,,,, আমার ঘরের ও কোর্টের কাজে সাহায্য করছে,,,
শুভ জন্মদিন,,,
মা আমার। অনেক বড় হও,,ভালো মানুষ হও,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন