রবিবার, ৯ মে, ২০২১

লাইলাতুল কদর: সকল রাতগুলোর রাজা

 লাইলাতুল কদর: সকল রাতগুলোর রাজা,,,



লাইলাতুল কদর সেই মহিমান্বিত ও সম্মানিত রজনী,,,,, যে রজনীতে হজরত জিবরাইল (আ.) আল্লাহ তায়ালার নির্দেশে ফেরেশতাদের বিরাট একটি দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন ও সকাল না হওয়া পর্যন্ত অবস্থান করেন এবং যত নারী-পুরুষ নামাজরত অথবা জিকিরে মশগুল থাকে, তাদের জন্য রহমতের দোয়া করেন।

আল্লাহতায়ালা পবিত্র কোরআন নাজিল করেছেন শবে কদরে। হাজার মাস অপেক্ষা উত্তম এই শবে কদরের রাত।

কদরের গুরুত্ব বোঝানোর জন্য মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ‘কদর’ নামে আলাদা একটি সূরা অবতীর্ণ করেন

রাসুল (সা.) বলেন, যে লোক শবে কদর থেকে বঞ্চিত হয় সে যেন সমগ্র কল্যাণ থেকে পরিপূর্ণ বঞ্চিত হল।

তাই আল্লাহ তায়ালার কাছে রাত জেগে নিজ আত্মার উন্নতির জন্য প্রার্থনা করি, পুরাতন সকল গুনাহর জন্য মাফ চাই, করোনা ভয়াল আগ্রাসন থেকে মুক্তি চাই,,,,

কোন মন্তব্য নেই:

Haha

মুভি রিভিউঃ "৯৬"

  "৯৬" সিনেমাটি দেখার পর মুভি রিভিউ দেয়ার জন্য হাত নিশপিশ করছিল। তাই রিভিউ না দিয়ে পারলাম না,,,, মুভি রিভিউঃ "৯৬"  (...