রবিবার, ২ মে, ২০২১

আইয়ানের মেয়ে বন্ধু সংক্রান্ত সমস্যা


এই পুচকুটা গত বছর স্কুলে ভর্তি হবার পর মাত্র কয়েকদিন স্কুল করেছে। তারপর থেকেই করোনার কারনে স্কুল বন্ধ। আমি গল্প করার জন্য পুচকুটাকে জিজ্ঞেস করলাম- বাজান তুমি কোন ক্লাসে পড়? কোন স্কুলে পড়????  

পুচকুঃ আগে স্কুলে পড়তাম কিন্তু এখন পড়ি না,,

আমিঃ কেন স্কুলে পড় না? ,,, আমি ভাবলাম, সে বলবে করোনার কারণে এখন স্কুল বন্ধ তাই পড়ি না কিংবা এরকমই অন্য একটা কিছু বলবে। কিন্তু সে আমাকে বলল,,,

পুচকুঃ স্কুলে অনেক মেয়ে পড়ে তো, তাই আমি স্কুলে পড়ি না। মেয়েরা পড়ে, তাই স্কুলে যেতে ভাল্লাগে না,,,

আমিঃ কেন,,, কেন,,মেয়েরা তোমার কি করলো?

পুচকুঃ অনেক সমস্যা করে মেয়েরা!!! ওদের অনেক প্রবলেম,,, 

পুচকুর বলা সমস্যাগুলো আমি সিরিয়ালি তুলে ধরলাম

* পুচকুঃ মেয়েরা যেন কেমন,,,,খুব হিংসুটে,,,ধরো, স্কুলে বই কিংবা সিলেবাস নিতে ভুলে গেছি। মেয়ে বন্ধুকে বললাম তোর বইটা একটু দেখতে দে, আমি বই আনতে ভুলে গেছি। মেয়েটা আমাকে বলবে তুই ভুলেছিস, তুই বই আনিসনি- তা আমি কি করবো!!! আমি বই টই শেয়ার করতে পারবো না,,,,,


*আবার মেয়েরা খুব ঝগড়াটে। একটু ধাক্কা লেগে হয়তো ওর বই, খাতা, কলম বা ব্যাগ বেঞ্চ থেকে নিচে  পড়ে গেছে; অমনি ঝগড়া শুরু করে দিবে। আমাকে বলবে, তুই ইচ্ছে করে ফেলে দিছিস, তুই ইচ্ছে করে ফেলে দিছিস। তুই ফেলেছিস, তাই তুইই তুলবি,,,,,

*আমার খাতা দেখে দেখে লেখে। যতই ঢাকি, তাও দেখে। বলবে- প্লিজ দেখা না,  প্লিজ দেখা না। জোর করে দেখে। কিন্তু আমি যদি ওদের খাতা দেখতে চাই, তখন ওরা দেখাবে না। উল্টো ম্যামকে বলে দিবে। বলবে," ম্যাম এই ছেলেটা আমার খাতা দেখে",,,, 

*মেয়েরা শুধু শুধু কান্না করে। ক্লাসে  ম্যাম কিছু লিখতে দিলো। নিয়ম হচ্ছে যে, যে আগে লিখা শেষ করবে, সে সে গুড পাবে। আমি আগে আগে লিখা শেষ করে ম্যাম এর কাছে খাতা জমা দিতে গেছি; তখন যদি ওদের সাথে ধাক্কা লাগে, ম্যাম এর কাছে কেঁদে কেঁদে বলবে " ম্যা’ম, এই ছেলেটা আমাকে ধাক্কা দিসে।" একটু ধাক্কা লেগেছে এতে কান্নার কি হলো,,,, 

*টিফিনের সময় মেয়েরা আমার টিফিন বক্স থেকে খাবার নিয়ে খায়। ক্যাডবেরি, চকলেটও খায়। কিন্তু ওদের খাবার থেকে আমি যদি একটু টেস্ট করতে চাই তাহলে দেবে না। আরো আমাকে বলবে, তুই চাইছিস কেন? তুই একটা ছুচা!!!

*মেয়েরা এমনি এমনিই ধমক দিয়ে কথা বলে। ক্লাসে সবাই হয়তো কথা বলছে, সেটা দেখবে না। আমি একটু কথা বললেই  ওরা আমার চেয়েও জোরে চিৎকার দিয়ে বলবে খালি খালি চিৎকার করছিস কেন, কথা বলেছিস কেন? তোর নাম খাতায় লিখে ম্যামের কাছে দিব,,,,,




*আবার খেলতে যেয়ে একটু সমস্যা হলেই  আমাকে বলবে "তুই বাদ, তোর সাথে খেলবো না"। আর শুধু কাট্টি নেয়। তখন আমার সাথে কথাও বলে না, খেলেও না,,,

*মেয়েরা খুব ঢং করে। ঢং করে গল্প করে। ঢং করে স্টাইল দেয়। ঢং করে চুল বাঁধে। ঢং করে কাঁদে,,,,,

এই পর্যন্ত শুনে পুচকুকে থামালাম। না থামালে, না  জানি সে আরো কত  কি বলে,,

ওরে বাবারে,,,,, মেয়েদের এতো সমস্যা!!!!!! 

পুচকুর কথা শুনে আমি তো  অবাক!!!!

সব শুনে মাথা ঘুরতে লাগলো। আমিও কি স্কুলে এমন করতাম,,,, 

নাহ! এমন মনে হয় আমি করতাম না!!!!

সম্ভবত করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ  থাকায় পুচকুটার  স্কুলে না যেতে পারার রাগ, দুঃখ, কষ্ট রুপান্তর হয়ে সব মেয়ে বন্ধুদের উপর  পড়েছে,,,,

কোন মন্তব্য নেই:

Haha

মুভি রিভিউঃ "৯৬"

  "৯৬" সিনেমাটি দেখার পর মুভি রিভিউ দেয়ার জন্য হাত নিশপিশ করছিল। তাই রিভিউ না দিয়ে পারলাম না,,,, মুভি রিভিউঃ "৯৬"  (...