বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

"মরিচ ঝাল"

 ফেসবুক আছে বলেই এই লকডাউনের মধ্যে আমারা বেকাররা কিছু আজেইরা  পোস্ট টোস্ট দেই।

লকডাউন কেউ মানুক আর না মানুক; খাওন তো কমে নাই বরং বড়ছে,,,

সাথে বাড়ছে রান্নার পোস্ট,,,,,, 

এ্যনিসার কিচেন থেকে পুতুলের আম্মুর রান্না ঘর সরাতেই আবুইল্লার পিজা হাট,,,,

আটার চাপরি, লেবুর সরবত বানানো থেকে ভাতের ফ্যান রান্নার রেসিপি দেখতেছি,,,,সাথে আছে ঐ সব খাবারের ওর্ডার নেয়া ও হোম ডেলিভারির সুবিধা। 

দেখে দেখে  আমারো রান্নার  শখ হইলো। ফেসবুকে রান্নাটা সেরেই ফেললাম,,,,

রেসিপির নাম হইতেছে,,,,,, 


"মরিচ ঝাল"

রান্না করতে যা যা লাগবেঃ

এক চিমটি আদা বাটা, এক চিমটি রসুন বাটা, এক চিমটি জিরে বাটা, এক চা চামুচ হলুদ গুড়ো, তিন চা চামুচ লবন, চার টেবিল চামুচ তেল, একপোয়া পিয়েজ কাটা, আধ সের কাঁচা মরিচ, একটা কড়াই, একটা গামলা, একটা বটি, একটা চুলা আর যা যা আপনের লাগে,,,,

প্রস্তুত প্রনালীঃ

সবার আগে গামলায় রাখা মরিচগুলা ভালোভাবে ধুবেন। এরপর মরিচগুলো  আস্ত রাখলেও চলবে আবার আপনে যদি কম ঝাল খাতি চান তালি চিকন চিকন করে ফেরে নেবেন এরপর অন্যান্য রান্নার মতোই রানবেন। চুলা ধরাবেন, কড়াই দিবেন, তেল দিবেন, পিয়েজ দিবেন, একটু নেড়ে সবগুলো মসলা দিবেন, এক মিনিট নাড়বেন, সবার শেষে দিবেন কাঁচামরিচগুলান। সামান্য নেড়ে ঢেকে দেন অল্প জ্বালে। দশ মিনিট পরে আগলা করে আবার নারুন। ব্যাস হয়ে গেলো "মরিচ ঝাল"। গরম/ঠান্ডা/ পান্তা যে কোন ভাত, খেচুড়ি এমনকি পোলাও দিয়েও খাতি পারেন "মরিচ ঝাল" 

উপকারীতাঃ

১। মেলা ভিটামিন সি আছে 

২। গরম কাটে

৩। বেশি খালি কোষ্ঠকাঠিন্য দূর হয়

অতএব অ্যাজকেই হয়ে যাক "মরিচ ঝাল"

Haha

মুভি রিভিউঃ "৯৬"

  "৯৬" সিনেমাটি দেখার পর মুভি রিভিউ দেয়ার জন্য হাত নিশপিশ করছিল। তাই রিভিউ না দিয়ে পারলাম না,,,, মুভি রিভিউঃ "৯৬"  (...