"ঢাকাস্থ বাড়িওয়ালা ও ভাড়াটিয়া এসোসিয়েশন"
বাসা ভাড়া পরিশোধ জনিত সমস্যা হলেই ০০ তে কল করুন। আমাদের কর্মী আপনার কাছে পৌঁছে যাবে।
ভয়াবহ করোনাকালীন সময়ে কর্মহীন প্রত্যেক অসহায় ভাড়াটিয়ার পাশে দাঁড়ানোই এই এসোসিয়েশনের মূল লক্ষ্য।
পরিধিঃ ঢাকায় বসবাসরত সকল বাড়িওয়ালা ও ভাড়াটিয়া এই এসোসিয়েশনে অন্তর্ভুক্ত হতে পারবে।
উদ্দেশ্যঃ সুখে-দুঃখে এবং যে কোন প্রয়োজনে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার প্রত্যেকের স্বার্থ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠান অবিরাম কাজ করে যাচ্ছে।
লক্ষ্যঃ ঢাকাস্থ এক কোটি ভাড়াটিয়াকে এই এসোসিয়েশনের আওতায় নিয়ে আসা।
নিবন্ধনের নিয়মঃ ২৪ ঘন্টার যে কোনো সময়ে অনলাইন ও অফলাইনে নিবন্ধন করতে পারবেন db&va.bd.com এ। নিবন্ধনের সময় আপনার NID কার্ডের ছবি, রেজিস্ট্রার মোবাইল নম্বর ও পাসপোর্ট সাইজেরএক কপি ছবি এবং ১০ টাকা নিবন্ধন ফি জমা দিবেন। আপনার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবার সাথে সাথে আপনার বিকাশ নম্বরে আমাদের পক্ষ হতে ৫০০(পাঁচ শত) টাকা উপহার হিসাবে পাঠানো হবে।
কাজের ধরনঃ কাজের ধরন আবার দুই ভাগে বিভক্ত। যথাঃ
১।ভাড়াটিয়ার জন্যঃ
ক) কোন বাড়িওয়ালা বেশি ভাড়া নিচ্ছে কিনা,,
খ) বাসা/ ফ্লাট/ বাড়ির প্রয়োজনীয় মেরামত করে দিচ্ছে কিনা,,
গ) যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা আছে কিনা,,
ঘ) হয়রানি হচ্ছে কিনা,,
২।বাড়িওয়ালার জন্যঃ
ক) ভাড়াটিয়া নিয়মিত বাসা ভাড়া পরিশোধ করছে কিনা,,
খ) বাসার সঠিক ব্যবহার হচ্ছে কিনা,,,
গ) অসামাজিক ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বাসায় সংগঠিত হচ্ছে কিনা,,
,,,,,,সর্বপরি বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক বজায় রাখা
বিধিনিষেধঃ এসোসিয়েশনে সকল প্রকার ধর্মীয় পরিপন্থী ও উগ্রবাদী আলোচনা নিষিদ্ধ। তবে রাজনৈতিক কর্মকান্ডে কোন বাধা-নিষেধ নেই।
,,,,আপনি বাড়িওয়ালা ও ভাড়াটিয়া যেই হোন না কেন, অতি দ্রুত আমাদের এসোসিয়েশনে নিবন্ধিত হয়ে আমাদের এসোসিয়েশনকে সমৃদ্ধ করুন এবং আমাদেরকে আপনার প্রয়োজনে পাশে দাঁড়ানো সুযোগ করে দিন।
এটা একটা কাল্পনিক এসোসিয়েশন। বাস্তবে কিছু নেই
,,,কত মানুষ কত ধরনের এসোসিয়েশন/ সংগঠন তৈরি করে থাকে। যেমনঃ রিকসা সমিতি, নাপিত এসোসিয়েশন, চির কুমার সংঘ ইত্যাদি। কিন্তু ভাড়াটিয়াদের কোন সংগঠন নেই। ভাড়াটিয়াদের নিয়ে কোন উন্নয়নমূলক সংগঠন খুলে হয়তো তেমন কিছু ব্যবসা হবে না; তাই। দুনিয়ার নিয়মই হচ্ছে,,,,,
গরীব আরো গরীব হবে,,,,
বড়লোক হবে বড়লোক,,
তাই, যে যত বড়লোক
তেল আরো ঢালা হোক,,,

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন