শনিবার, ১৯ জুন, ২০২১

করোনা আমাদের শিখিয়েছেও অনেক কিছু।

নোভেল করোনা ভাইরাস বা  কোভিড-১৯,,,,, 

খালি চোখে দৃশ্যমান নয়- এমন একটা ভাইরাস। ২০১৯ সালে চীনের উহান প্রদেশে প্রথম ছড়ায়। পরবর্তীতে এই ভাইরাস ২০২০ সালের শুরু থেকে এখন পর্যন্ত সারা বিশ্বের চেহারা আচমকা পাল্টে দিয়েছে। ৩৮ লাখের অধিক মানুষ এই করোনার কারণে মারা গেছেন। এর প্রভাবে স্তম্ভিত হয়ে গেছে পুরো বিশ্ব। আমাদের বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বরং প্রতিনিয়ত বেড়েই চলছে করোনার প্রকোপ। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ- 

প্রাণঘাতী এই ভাইরাস কেড়ে নিয়েছে অনেক কিছু।

কিন্তু কিছুই কি দেয় নি??

দিয়েছে অনেক কিছু!! 


শুধুমাত্র ভয়াবহতা, মৃত্য, সংকট ও লকডাউনের বন্দীদশা নয়; করোনা আমাদের শিখিয়েছেও অনেক কিছু। যেমনঃ ভালো করে হাত ধোয়ার অভ্যাস, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ইন্টারনেট ব্যবহার, জন্মঅনিয়ন্ত্রণ হওয়া/ জন্মহার বৃদ্ধি, প্রকৃতির বিশ্রাম ও বিস্তার, ভয়াবহ দুর্যোগে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা ইত্যাদি। 

তেমনি আরো ভিন্ন ভিন্ন জিনিসের অবতারণা হয়েছে এই মহামারিতে। তাই নিয়ে আজকের গল্প,,, 

★সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রুবিনা করোনায় আক্রান্ত হন। যমে-মানুষে টানাটানি অবস্থা। সাত দিন আইসিইউ তে থাকার পর danger free হন। এরপর  প্রায় দেড় মাস লেগেছিল করোনামুক্ত হতে। এরই মধ্যে তার কোল জুড়ে আসে ফুটফুটে একটা মেয়ে। করোনা যুদ্ধে জিতে ফিরেছে রুবিনা ও তার মেয়ে। তাই সে তার মেয়ের নাম রেখেছে 'করোনা মনি'

★মানুষের নামের মতোই বাড়ীর নামও দেয়া হয়েছে 'লকডাউন ভিলা', করোনা হাউজ, কোভিড নিবাস ইত্যাদি। এই নামগুলো দেওয়াতে বেশ সুবিধাও হয়েছে। বাড়ির গেটে তালাচাবি দেয়া লাগে না। গেট খোলাই থাকে। করোনায় আক্রান্ত হবার ভয়ে কেউ চুরি বা ভিক্ষা করতে বিল্ডিংয়ের ভেতরে সহজে ঢুকে না।

★আগে চুরি বা ডাকাতি করার জন্য বিশেষত robber mask ( ডাকাতির কালো মুখোশ) ব্যবহার করা হতো। অনেকেই দিন দুপুরের অপরাধে নিজেকে আড়াল করতে মোটর সাইকেলের হেলমেট ব্যবহার করেছে। কিন্তু এখন ব্যাপারটা কতো সহজ no robber mask, no helmet. এখন রয়েছে করোনা ভাইরাস ঠেকানোর মাস্ক। খুবই সুন্দর, বিভিন্ন কালারের এইসব মাস্ক ব্যবহারের মাধ্যমে  নিজেকে আড়াল করে আপরাধীরা পৌঁছে যাচ্ছে যে কোন জায়গায় করোনার অজুহাতে। 

★ কর্মহীন মানুষের জীবনে jet lag লেগে গেছে। কাজ নেই, কাম নেই; রাত জেগে ইন্টারনেট চালাচ্ছে বা টিভি দেখছে। আর দিন ভরে ঘুমাচ্ছে। একরকম ব্যস্তই বলা যায়,,!! jet lag লেগে গেছে জীবনে ও অভ্যাসে।

★সকল স্কুল কলেজের মাঠগুলোতে এতো এতো পরিমাণে  ঘাস জন্মেছে যে, স্কুলের শিক্ষকেরা চাইলেই বিরাট গরু-ছাগলের খামার বানাতে পারেন। গরু-ছাগলের আবাসন ও খাবার কোনটারই অভাব নেই এখানে। আর আগামী কোরবানি ঈদের জন্য এই খামার ব্যবস্থা  ভালো একটা লাভজনক উদ্যোগ হতে পারে। বর্তমানে অব্যবহৃত স্কুল-কলেজগুলো খানিকটা হলেও কাজে লাগবে গরু-ছাগল মানুষ করাতে।

★এলাকার ছেলেরা মাঠে ফুটবল খেলছে। দুটো দলই একটা করে গোল দিয়ে ড্র অবস্থায় আছে। জেতার জন্য আরো একটা গোল দরকার। তুমুল লড়াই চলছে। দল দুটির নাম দেখে বেশ মজা পেলাম। কোভিড vs করোনা।

★সাদিদ রেসিডেন্ট সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণিতে পড়ে। এখন করোনার কারনে অনলাইন ক্লাস হয়। ক্লাসে অনেক ছাত্রদেরই নামের সাথে বিভিন্ন উপাধি আছে। যেমনঃ চার চোখা রাসেল, লম্বু রনি, পিচ্চি শুভ অনেক রকম। ক্লাসে সাদিদের রোল ১৯। তাই তাকে ডাকা হয় কোভিড ১৯ বলে। সাদিদ ভাবে তার রোল কি ১৯ না হয়ে ২০,২১ বা ১৮ হতে পারতো না? তবে তো এই ভয়ংকর উপাধি তাকে পেতে হতো না। কি বিপদ!!

★যে সব গৃহকর্তারা করোনায় ঘরে থেকে অনলাইনে অফিস করছেন বা ছুটিতে আছেন, তাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে রান্নাবান্না শিখে ফেলেছেন। এতে একটা সুবিধাও আছে। বৌয়ের সাথে ঝগড়া বাঁধলে আর হোটেলে খেতে হবে না। নিজেই রান্না করে খাবে।

অতি দুঃখে উপরের গল্পগুলো বললাম। খায়ে দায়ে কাম নাই তাই। করোনা ভাইরাসের ভয়ঙ্কর প্রভাবে আমরা জর্জরিত। দেশের বাস্তব চিত্র আরো মারাত্মক ,,,

বাংলাদেশের দিকে দৃষ্টি দিলেই বোঝা যায়, যতই আমরা উন্নয়ন, প্রবৃদ্ধি ও জিডিপির কথা বলি না কেন, করোনা দেখিয়ে দিয়েছে আমাদের বেশির ভাগ মানুষের মৌলিক অধিকারগুলোই এখন পর্যন্ত পূরন হচ্ছে না। আমরা যে এখনো বেঁচে আছি- এই বেশি। তাই শুধু সরকারের দিকে চেয়ে থাকলে হবে না; নিজ নিজ দায়িত্বে আমাদের সচেতন হতে হবে। কারণ আপনার জীবন গেলে আপনার পরিবারের বিরাট ক্ষতি; সরকারের কিছু না। করোনার প্রথম ঢেউয়ের পরে এখন দ্বিতীয় ঢেউ চলছে। এরপর আবার তৃতীয় ঢেউ আসার আশংকা আছে। তাই প্রতিটি মূহুর্ত সাবধানে থাকুন, ধৈর্য্য সহকারে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন।

করোনা আসলে কবে যাবে- তা কেউ জানে না। তাই আসুন, করোনাকে যদি একটু নিয়ন্ত্রণে রাখতে পারি, সেই চেষ্টা করি আর অপেক্ষা করি সেই সুদিনের জন্য, যেদিন মানব জাতি মুক্তি পাবে করোনা ভাইরাসের ভয়ঙ্কর অভিশাপ থেকে।


কোন মন্তব্য নেই:

Haha

মুভি রিভিউঃ "৯৬"

  "৯৬" সিনেমাটি দেখার পর মুভি রিভিউ দেয়ার জন্য হাত নিশপিশ করছিল। তাই রিভিউ না দিয়ে পারলাম না,,,, মুভি রিভিউঃ "৯৬"  (...