রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

তোমারে বধিবে যে

 " তোমারে বধিবে যে "

জাতি, উপজাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী ও দেশ ভেদে গোটা পৃথিবীতে আমাদের  সংখ্যা কয়েকশত কোটি। বিশাল গুরুদায়িত্ব পালনে এই পৃথিবীতে আমাদের আবির্ভাব। সৃষ্টির শুরু থেকেই এই সুন্দর পৃথিবীতে শুধুমাত্র আমরা এবং আমাদের অধীনস্ত  প্রজাতি বসবাস করবে- এ লক্ষ্যে অবিরত কাজ করে যাচ্ছি। সৃষ্টি করেছি অনেক অনেক শক্তিশালী যোদ্ধা বাহিনী, যারা অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে জীবনপণ যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে। পৃথিবীর বিশেষ এক প্রজাতির প্রাণীর সাথে যুদ্ধে প্রায় জিততে জিততে বারবার হেরে গেছি। তবে আশার কথা হলো এই যে, এইবার আমরা আরো অনেক, অনেক বেশী শক্তিশালী হয়ে যুদ্ধে নেমেছি এবং এবার অবশ্যই জয়লাভ করবো। মজার বিষয় হলো, এবারের যুদ্ধে জয়লাভ করতে পৃথিবীর ঐ বিশেষ প্রজাতির নির্বোধ প্রাণীরাই আমাদেরকে সাহায্য করছে। যদিও তাদের মধ্যে কেউ কেউ সামান্য বুদ্ধিমান। ঐ বুদ্ধিমান কয়জন আমাদের বিরোধিতা করছে, আমাদেরকে সমূলে ধ্বংসের চেষ্টা করছে, নিজ জাতির নির্বোধদের বোঝাবার চেষ্টা করছে,,,,,, কিন্তু কোন লাভই হচ্ছে না। আমরা পৃথিবীর উন্নত দেশ, শহর, জনপদ অলরেডি দখল করে ফেলেছি। আর যেটুকু বাকি আছে, তাও ইনশাআল্লাহ দখল করে ফেলবো। এখন আপনি প্রশ্ন করতে পারেন-- এই বিশাল যুদ্ধে আমার ভূমিকা কি? এটাই একটা লজ্জাজনক বিষয়।  আমি এখনো কোন ভূমিকা রাখতে পারিনি। যুদ্ধে অংশগ্রহণ করে গত দুইদিনে আমি নিজেকে ঐ নির্বোধ প্রাণীদের মাধ্যমে  প্রায় ১৩টি  জায়গা বদল করেছি। আর পরশু থেকে মজনু মিয়ার চায়ের দোকানে একটি বড় বেঞ্চের  উপর আড়ালে বসে আছি। মজনু মিয়া পুলিশের কারনে কাল দোকান খুলতে পারেনি। এতে আমি পড়েছি বিপদে। আমি খুবই দুর্বল হয়ে গেছি। বেঁচে থাকার জন্য অতি দ্রুত আমার দরকার খাদ্য ও বাসস্থান। তা না হলে আমার আয়ু আছে আর মাত্র কয়েক ঘন্টা। মজনু মিয়া যদি দোকান না খোলে, তাহলে হয়তো এই বদ্ধ দোকানের অন্ধকারেই আমার মৃত্যু হবে। পৃথিবীতে নিজ জাতির এই বিশাল যুদ্ধে আমার নিজের কোন ভূমিকাই থাকবে না। থাকবে না আমার কোন বংশধর,,,, 

ওহ ওহ ঐ তো,,,!!!! বাইরে থেকে তালা খোলার শব্দ পাচ্ছি!!!!  হ্যাঁ, মজনু মিয়াই তো! সাথে মফিজ সহ আরো তিনজন লোক ! তারা মজনু মিয়ার কাছ থেকে সিগারেট নিলো। আর বলল, মজনু কড়া করে চা বানাও তো,,,,, 

চা বানাচ্ছে মজনু মিয়া,,,,,,

আর ক্রেতারা কখন চা খেতে বেঞ্চে এসে বসবে,,,,,,আমি আছি সেই অপেক্ষায়।  ইয়ো ইয়ো ইয়ো!!!! মফিজ বেঞ্চের দিকে এগিয়ে আসছে,,,,,এক্ষুনি বেঞ্চে বসবে,,,,আমিও রেডি হয়ে আছি-- বড় বেঞ্চটা থেকে যাব তোমার হাতে, তারপর তোমার মুখে, তারপর গলায় আর তারপর দখল করব তোমার ফুসফুস, লিভার, কিডনি সহ সমস্ত শরীর। আমার লাখো লাখো বংশধর জন্ম নেবে আর তারা কিলবিলিয়ে ছড়িয়ে পড়বে তোমার সমগ্র শরীরে। 

আমি ভাইরাস কোভিড-১৯। তোমাদের ধ্বংস করতে আমরা তোমাদেরকেই ব্যবহার করছি আহাম্মকের দল। এসো এসো এসো আমার শত্রু। বেঞ্চে বস,,,,,, চা খাও,,,,,,,,,এসো,,,,,,,,

Haha

মুভি রিভিউঃ "৯৬"

  "৯৬" সিনেমাটি দেখার পর মুভি রিভিউ দেয়ার জন্য হাত নিশপিশ করছিল। তাই রিভিউ না দিয়ে পারলাম না,,,, মুভি রিভিউঃ "৯৬"  (...