রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

সিনেমা রিভিউঃ রোমন হলিডে

"সিনেমা রিভিউ-২"

মাঝরাতে অসহায় কাউকে নিজ বাড়িতে আশ্রয় দিলেন। পরদিন ভোরে খবরের কাগজে প্রকাশিত ফটো দেখে বুঝলেন, আপনার ঘরে আশ্রয় পাওয়া এবং এখনো অঘোরে ঘুমিয়ে থাকা মেয়েটি আমেরিকার থেকে রাষ্ট্রীয় সফরে আসা বর্তমান প্রেসিডেেন্ট জো বাইডেন এর একমাত্র কন্যা,,,,, তখন আপনি কি করবেন!!!! 

কি করা উচিত!!!! 

ঠিক এমনি ঘটনা ঘটেছিল অস্কার জয়ী "রোমান হলিডে" সিনেমাটিতে। 

একটি ইউরোপীয় সফরে রাজকুমারী অ্যানা ইতালির রোম শহরে আসে। অ্যানার খুব শখ নিজের মতো করে রোম নগরী ঘুরে দেখা। কিন্তু সেই ফুরসৎ তার নেই। রাজ পরিবারের প্রতিনিধি হিসেবে তিনি অসংখ্য receptions এবং প্রোগ্রামে অংশ নিতে বাধ্য হন। তার প্রতিদিনের প্রতিটি ঘন্টার প্রোগ্রাম আগে থেকেই নির্ধারন করা থাকে। প্রতিদিন এত এত মানুষের সাথে সাক্ষাৎ করতে হয়। নিজের ইচ্ছা বা স্বাধীনতা বলতে কিছুই নেই। ছক বাঁধা রাজকীয় জীবনে তিনি হয়ে উঠেছিলেন ত্যক্ত, বিরক্ত ও পরিশ্রান্ত। 

অ্যানাকে ঘুমাতেও হয় রুটিন ধরে। কারণ পরবর্তী দিনটিতেও রয়েছে বিরামহীন রাষ্ট্রীয় প্রোগ্রাম। তাই ঘুম না এলেও জোর করে ঘুমাতে হবে। দেয়া হয় ঘুমের ঔষধ। এক রাতে ঘুমের ঔষধ খাবার পরও ঘুম আসছিল না অ্যানার। এডভেঞ্চার হবে এমন চিন্তায় দূতাবাস থেকে পালিয়ে একা একা গোপনে বের হলো। আর সেখান থেকেই কাহিনীর সুত্রপাত,,,,,

কিছুক্ষণের মধ্যেই রাজকুমারী অ্যানার শরীরে ঘুমের ঔষধ কাজ করা শুরু করে। তখন সে পার্কের একটি বেঞ্চে ঘুমানোর চেষ্টা করে। ঠিক ঐ সময় সাংবাদিক জো নিজের স্কুটি চড়ে বাড়ি ফিরছিল। জো সুন্দরী  নিদ্রালু অ্যানাকে এতো রাতে অসহায় ভেবে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করতে চাইলো। ঠিকানা জিজ্ঞেস করলে নিদ্রালু অ্যানা রোমের প্রাচীন অ্যাম্ফিথিয়েটার "কলিসীয়াম" নাম উচ্চারণ করলো। জো ভাবলো ঐখানে হয়তো মেয়েটার বাড়ি। সেখানে নিয়ে যাবার পর মেয়েটি আরেকটি জায়গার নাম বলল আর এই ভাবে জো রাতভরে ঘুরতে লাগলো,,,,

বিরক্ত হয়ে জো ঘুমন্ত মেয়েটিকে নিজের অপরিচ্ছন্ন ছোট্ট ফ্ল্যাটে নিয়ে এলো।

পরদিন ভোরে সংবাদপত্রের প্রথম পাতায় অ্যানার একটা ফটো় দেখে বুঝলো তার ঘরে অঘোরে ঘুমিয়ে থাকা মেয়েটি রাষ্ট্রীয় সফরে আসা রাজকুমারী অ্যানা। 

সাংবাদিক জো ভাবলো যদি সে রাজকুমারী সাথে একটি একান্ত সাক্ষাৎকার পায় আর তা সংবাদপত্রে প্রকাশ করে, তবে সে বিখ্যাত হয়ে যাবে,,,, 

আর ঘুম থেকে জেগে অ্যানা ভাবলো সত্যিকারের পরিচয় না বলে, সাধারণ মানুষের মতো জো এর সাথেই সে গোটা রোম ঘুরে দেখবে,,,,

সবার থেকে পালিয়ে জো আর অ্যানা রোমে কাটালো একটা সুন্দর হলি ডে। জো এর সাথে কাটানো অভূতপূর্ব এ-ই জীবনে অ্যানা বিমোহিত, মুগ্ধ, বিস্মিত। তাদের মধ্যে হলো চমৎকার বন্ধু্ত্ব। আরো আরো আরো ঘনিষ্ঠতা। প্রেমও কি হলো ,,,,,!!

পুরো সিনামাটি সকল সিনেমাপ্রেমীদের দেখার আর পুরো সময় উপভোগ করার স্বার্থে কাহিনী বাকীটুকু বাদই রাখলাম। “রোমান হলিডে” আমার দেখা সিনেমা গুলোর মাঝে অবশ্যই অন্যতম। শুধু রোমান্টিক সিনেমা বললে ভুল হবে, সাদাকালো ফর্মে তৈরি যথেষ্ট কমেডি সমৃদ্ধ সিনেমাও “রোমান হলিডে”,,,, 


Haha

মুভি রিভিউঃ "৯৬"

  "৯৬" সিনেমাটি দেখার পর মুভি রিভিউ দেয়ার জন্য হাত নিশপিশ করছিল। তাই রিভিউ না দিয়ে পারলাম না,,,, মুভি রিভিউঃ "৯৬"  (...